ওডিশা সরকারের উন্নয়নের ছোঁয়ায় পুনরুজ্জীবিত হয়েছে ভারতীয় হকি
দি নিউজ লায়ন; অলিম্পিকের ইতিহাসে ভারতের সবচেয়ে বেশি পদক জয় হকিতেই। তবে ১৯৮০ সালে মস্কো অলিম্পিকে সোনা জয়ের পর থেকে তলানিতে পৌঁছে গিয়েছিল ফিল্ড হকিতে ভারতীয় দলের পারফরম্যান্স। তবে এবছর টোকিও অলিম্পিকে ভারতের পুরুষ হকি দল সেমিফাইনালে বিশ্বচ্যাম্পিয়ন বেলজিয়ামের কাছে হারলেও এখনও ব্রোঞ্জ জয়ের লড়াইয়ে রয়েছে । আর কাল অলিম্পিকের ইতিহাসে এই প্রথম সেমিফাইনালে নামবে ভারতের মহিলা হকি দল। ওডিশা সরকারের উন্নয়নের ছোঁয়ায় পুনরুজ্জীবিত হয়েছে ভারতীয় হকি। একথা সকলেই একবাক্যে স্বীকার করবে। ভুবনেশ্বর হয়েছে হকির শহর।
ভারতীয় হকির ডামাডোলের সময় তিনিই অবতীর্ণ হন পরিত্রাতার ভূমিকায়। ২০১৮ সালে ভারতীয় হকি দলের তৎকালীন স্পনসর যখন সরে দাঁড়ায়, ভারতীয় হকি যখন মহাসঙ্কটে তখনই ওডিশার ক্রীড়াপ্রেমী মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক ঘোষণা করেন, ওডিশা সরকার ভারতীয় পুরুষ ও মহিলা হকি দলের স্পনসর হবে। আগের স্পনসরের থেকে বেশি অঙ্কের অর্থ দিয়ে স্পনসর হয়েই ক্ষান্ত থাকেননি ওডিশার মুখ্যমন্ত্রী। অর্থ ও পরিকাঠামো দিয়ে ভারতীয় হকি দলের পাশে দাঁড়ানোর সঙ্গেই ওডিশায় তৃণমূলস্তর থেকে হকি প্রতিভাদের বিকাশে একগুচ্ছ পদক্ষেপ করেছেন নবীন পট্টনায়ক।

Post a Comment